কলারোয়ার সাধক যবন হরিদাস
১৪৫০ খ্রীষ্টাব্দে যবন হরিদাস কলারোয়া থানার কেঁড়াগছি গ্রামে জন্মগ্রহন। তিনি নিন্মবর্ণের হিন্দু পরিবারের সন্তান। তার পিতার নাম মনোহর এবং মাতার নাম উজ্জলা। জন্মের পৃর্বে তিনি পিতৃহারা হন। জন্মের কিছুদিন পরেই মাতা মারা গেলে ব্রাক্ষন সম্প্রদায় কর্তৃক তিনি পরিত্যক্ত হন। হরিদাস বৈষ্ণ ধর্মের অন্যতম প্রচারক ছিলেন। বাল্যকালে হরিদাস মুসলমানদের কাছে লালিত পালিত হয়েছিল বলে তাকে যবন হরিদাস বলা হতো। ইতিহাসে জানা যায়, শ্রী চৈতন্যদের যখন বৈষ্ণব ধর্ম প্রচার করেছিলেন, সেই সময় কেড়াঁগাছি গ্রামের যবন হরিদাসেরবিস্তারিত
কলারোয়ার জমিদার রাণী রাশমনি

অকৃতোভয়, তেজস্বিনী, নির্ভিক বাঙালী বীরঙ্গনা রাশমুন ১৭৭৩ সালে ভারতের পশ্চিম বাংলার ব্যারাকপুরে এক দরিদ্র ধর্মপ্রান পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম হরে কৃষ্ণ। এগারো বৎসর বয়সে কলকাতার ধনী জমিদার বসু পরিবারের একুশ বৎসরের যুবকের সঙ্গে রাশমনির বিবাহ হয়। স্বামী ৪৩ বৎসর বয়সে মারা যান। স্বামী মারা গেলে রাশমনি বিশাল সম্পত্তির অধিকারী হন এবং জমিদারী লাভ করেন। সুদূর এ অঞ্চলটি রাণ রাশমনির জমিদারীর অন্তর্ভূক্ত হওয়ার পিছনে একটা কিংবদন্তী পাওয়া যায়। রাশমনি খুব সুদক্ষা বুদ্ধিমতী ও একজনবিস্তারিত
নিভৃত পল্লীর সেই ছেলেটি এখন জাতীয় দলের অধিনায়ক

দেশের দক্ষিণ জনপদের সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলাধীন নিভৃত পল্লী সোনাবাড়ীয়া গ্রামে জন্মগ্রহণ করেন সাঈদ আল জাবির। তিনি খুবই সাধারণ একটি পরিবারের সন্তান। দুই ভাই বোনের মধ্যে তিনি ছোট। সেই ছোট্ট থেকেই ছিল তার ভলিবলের নেশা। হাটি হাটি পা পা করে অনেক চেষ্টা ও ত্যাগ সাধনা পর এক সময় হয়ে গেলেন জাতীয় দলের খেলোয়াড়। আজ সেই স্বপ্নের ভলিবল টিমে তিনিই অধিনায়ক। জাতীয় দলের অধিনায়ক সাঈদ আল জাবির এই আসরকে নিয়ে সম্প্রতি গণমাধ্যমে বিশেষ সাক্ষাতকার দিয়েছেন। তারবিস্তারিত
“জনপদের নাম কলারোয়া”

বাংলাদেশের দক্ষিণ প্রান্তের সীমান্তবর্তী শস্য-শ্যামলা প্রশান্ত ছায়াঘেরা মনোরম পরিবেশে কলারোয়া উপজেলার অবস্থান। দেশের বহুল উচ্চারিত জনপদের নাম কলারোয়া। ১৮৫১ খৃীষ্টাব্দে সাতক্ষীরা মহকুমা সৃষ্টি হওয়ার পর মহকুমার সদর দফতর কলারোয়ায় স্থাপিত হয়। শিক্ষা, সংস্কৃতি, সভ্যতা, যোগাযোগ ব্যবস্থা, রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক দিক দিয়ে অধিক উন্নত এবং অগ্রগামী ছিল বিধায় কলারোয়াতেই সাতক্ষীরা মহাকুমার প্রধান কার্যালয় স্থাপিত হয়েছিল। তাই উপমহাদেশের ইতিহাসে কলারোয়ার স্থান অত্যন্ত গৌরবজনক। নবগঠিত মহাকুমার প্রথম মহকুমা প্রশাসক ছিলেন জনাব আব্দুল লতিফ (পাবনা), যিনি পরবর্তীতে খানবিস্তারিত



